ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ ডিসেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে পরেছে ১৭৭টি কোম্পানি। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা সংকটে আছে ব্যাংক খাতের কোম্পানি। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি ক্রেতা সংকটে আছে। এছাড়াও বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি এবং বীমা খাতের ৫৫ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে রয়েছে।
এদিন ক্রেতা সংকটে আরোও রয়েছে প্রকৌশল খাতের ২২টি, ওষুধ খাতের ১৫টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বিবিধ খাতের ৮টি, খাদ্য খাতের ৯টি, আর্থিক খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, টেলিকমিউনিকেশন ও আইটি কাতের ৩টি, ট্যানারি খাতের ২টি এবং পাট, সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments