ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এ মন্দা বাজারে ক্রেতা হারিয়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিলো ১০৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শুরু করে ১০৭ টাকা ৭০ পয়সা এবং সর্বশেষ লেনদেন করে ৯৫ টাকা ৩০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর আজ কমেছে।
এদিকে রুপালী লাইফের শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮৩ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৭১ শতাংশ বা ১৭ টাকা ৫০ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। এই ফান্ডের ইউনিট দর কমেছে ১ শতাংশ বা ১০ পয়সা।
এসিআই ফর্মুলেশনসের সর্বশেষ লেনদেন দর ১৫৫ টাকা। শেয়ারটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ০.৯৬ শতাংশ।
মীর আখতারের সর্বশেষ লেনদেন দর ৫০ টাকা ৮০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৫৯ শতাংশ।
দি এক্মি ল্যাবরেটরিজের সর্বশেষ লেনদেন দর ৮৫ টাকা। শেয়ারটির দর কমেছে ৫০ পয়সা বা ০.৫৮ শতাংশ।
সানলাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ লেনদেন দর ৫২ টাকা ৯০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৫৬ শতাংশ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ৬০ পয়সা। শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.৪২ শতাংশ।
এছাড়াও রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ লেনদেন দর ৭৫০ টাকা ১০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৬০ পয়সা বা ০.০৮ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments