ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্লাব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। আর শুরুটাও করল ঠিক চ্যাম্পিয়নের মতোই। নতুন সংস্করণে আয়োজিত ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর শক্তিশালী ক্লাব উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।
তবে জয়ের আনন্দের মাঝেই অস্বস্তির ছায়া ফেলেছে তরুণ ডিফেন্ডার রিকো লুইসের লাল কার্ড, যা পরবর্তী ম্যাচের জন্য সিটিকে কিছুটা চাপে ফেলবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে সিটি শিবিরে আনন্দের ঝড় তোলেন ফিল ফোডেন। সতীর্থ জেরেমি ডোকুর পাসে সাভিনিওর নেওয়া শট প্রথমে প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি বলে ঠিকই বল জালে পাঠিয়ে দেন ফোডেন।


































Recent Comments