মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্লাব বিশ্বকাপে ম্যানসিটির স্কোয়াডে নেই গ্রিলিশ
spot_img
spot_img

ক্লাব বিশ্বকাপে ম্যানসিটির স্কোয়াডে নেই গ্রিলিশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্লাব বিশ্বকাপের জন্য ঘোষণা করা ম্যানচেস্টার সিটির চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। ক্লাবের ঘোষণায় সেটিই সত্যি হলো। ২৭ সদস্যের দলে গ্রিলিশকে বাদ দিয়েই তালিকা প্রকাশ করেছে সিটি।

এক সময়ের ১৩৫.৪ মিলিয়ন ডলারে দলে যোগ দেওয়া গ্রিলিশের স্কোয়াডের বাইরে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে এমন সময়ে তাকে দলে না রাখার সিদ্ধান্ত, যখন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম ঘনিয়ে এসেছে।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগিরই ক্লাব ছাড়তে পারেন গ্রিলিশ। ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনসহ কয়েকটি ক্লাব ও বিদেশি দল তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা মৌসুমের শেষ ম্যাচ শেষে বলেন, নিয়মিত একাদশে খেলার সুযোগ পেতে হলে কেউ কেউ ক্লাব ছাড়তে পারে। সেই মন্তব্যকেই অনেকে গ্রিলিশকে ইঙ্গিত করে বলা মনে করছেন। গ্রিলিশ ছাড়াও স্কোয়াডে নেই অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। যদিও তার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত সিটির চুক্তি রয়েছে, তবুও জানুয়ারিতে ধারে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন তিনি। এদিকে মিডফিল্ডার জেমস ম্যাকআটিও দলে নেই, কারণ তিনি এই সময়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কত্ব করছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। গার্দিওলার দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, যেখানে তারা মরক্কোর ক্লাব উইদাদ এসির মুখোমুখি হবে ফিলাডেলফিয়ায়।

ম্যানচেস্টার সিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মার্কাস বেটিনেলি, স্টেফান ওর্তেগা, এডারসন

ডিফেন্ডার: রুবেন দিয়াজ, জন স্টোন্স, নাথান আকে, রায়ান আইত-নুরি, ভিতোর রেইস, জোশকো গভার্দিওল, ম্যানুয়েল আকাঞ্জি, আবদুলকাদির খুসানোভ, রিকো লুইস

মিডফিল্ডার: নিকো গঞ্জালেজ, রদ্রি, তিজ্জানি রেইজেন্ডার্স, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চেরকি, ক্লদিও এচেভেরি, ফিল ফোডেন, অস্কার বব, নিকো ও’রেইলি

ফরোয়ার্ড: ওমর মারমুশ, আরলিং হালান্ড, সাভিনহো, জেরেমি ডকু।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments