ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ০২ জুলাই, ২০২৩ তারিখ থেকে ০৬ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ২০ শতাংশ করে অবদান রয়েছে বস্ত্র খাতে। খাদ্য খাতে ১৫.২ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, জীবন বীমা খাতে ১১.৮ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাত, বিবিধ খাত, ফার্মা খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, আইটি খাত, ভ্রমণ খাত, সাধারণ বীমা খাত, কাগজ খাত, সিরমিক খাত, আর্থিক খাত, ট্যানারি খাত, সেবা খাত, সিমেন্ট খাত, ব্যাংক খাত, পাট খাত এবং মিউচ্যুয়াল ফান্ড খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments