ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড (ইউপিপিএল) ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটি প্রতি ১০ টাকার বিপরীতে ১ টাকা ৫০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিবে।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে আলোচিত বছরের জন্য কোম্পানিটি মোট ১৭ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ, ইউনাইটেড পায়রা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে খুলনা পাওয়ার কোম্পানির কাছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments