ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments