
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:
খেলাপি ঋণ সংশ্লিষ্টতার কারণে পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান পরিচালক শিল্পপতি এ এস এম ফিরোজ আলম। রোববার (৫ই জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের এমডির কাছে পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, এ এস এম ফিরোজ আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬)(উ) ধারা বিধান অনুযায়ী এ এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুযোগ নেই।
ওই চিঠিতে এ কে এম সহিদ রেজা, আলহাজ মোশারফ হোসেন এবং এম আমান উল্লাহকে ব্যাংকের পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম./ এওয়াইএমএ রানা





























Recent Comments