সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাখেলা বাদ দিয়ে মাঠে কেবল মেসিকেই দেখেন তিনি
spot_img
spot_img

খেলা বাদ দিয়ে মাঠে কেবল মেসিকেই দেখেন তিনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। দলটিতে যোগ দেবার পর থেকেই টানা খেলে যাচ্ছেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। এখন পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১টি গোল করেছেন মেসি।

তার জাদুতে বুঁদ হয়ে থাকেন দর্শকেরা। শুধু তাই নয়, মেসির খেলা উপভোগ করেন মাঠের সতীর্থরাও। এবার এমনই একটি ঘটনা সমানে এসেছে। ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কামাল মিলার বলেছেন, মাঠে নেমে নিজের খেলার প্রতি তিনি মনোযোগ দিতে পারেন না। তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নেন মেসি। তিনি যেন বুদ হয়ে থাকেন মেসির খেলা দেখে।

মেসির পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ কামাল মিলার বলেন, ‘মাঠে মেসির মতো বড় তারকা উপস্থিত থাকলে নিজের খেলায় মনোযোগ দেয়া খুব কঠিন। আবার তার খেলা আপনি উপভোগ না করেও পারবেন না। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেসি মাঠে থাকলে আমাদের খেলার মানও বাড়াতে হয়। তবে সেই কাজটি তার কারণে খুব সহজ হয়।

কামাল আরও বলেছেন, ‘মেসির কারণে আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই সমর্থন পাচ্ছি। এর মধ্যে নিউইয়র্কে সমর্থন পেয়েছি সবচেয়ে বেশি। এটি মেসির জন্যই হয়েছে। আমরা বেশ উপভোগ করছি সবকিছু। আর মেসি তো এমন সম্মানেরই যোগ্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments