ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন দিন গতিশীল হচ্ছে পুঁজিবাজার। আগে যেখানে দর বাড়া-কমা কোম্পানির সংখ্যা ১০০ বা তার অনেক কম থাকতো সেখানে দর বাড়া-কমার কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অপরবর্তীত থাকা শেয়ারের পরিমাণও কমে আসছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৪.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩১.৬৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ১ লাখ ৯৭ হাজার ২৪৯টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ৪৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১০ শতাংশ বা ১০৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৮.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৮.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৫.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৫৭৯টি শেয়ার ২ লাখ ৫৭ হাজার ৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮২ কোটি ৩১ লাখ ৩৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪০৭.১৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩১ শতাংশ বা ২৯.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৯২.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৬৫২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৬১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments