ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুষ্ক ত্বক আরও রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়তে পারে এই গরমের দিনে। প্রচণ্ড গরম, ঘামের কারণে পানি শূন্যতা এবং অতিরিক্ত এসির ব্যবহার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়। তাই এই মৌসুমেও ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে গরমের জন্য হালকা, তেল-মুক্ত ও দ্রুত শোষিত হয় এমন ময়েশ্চারাইজার বেছে নেওয়াই ভালো। তাই এমন ৪টি ময়েশ্চারাইজার সম্পর্কে জানাব, যা গরমের দিনেও ত্বককে নরম ও উজ্জ্বল রাখবে।
নীট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল- এই ময়েশ্চারাইজারে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের গভীরে আর্দ্রতা যোগায় এবং দ্রুত শোষিত হয়। এটি তেল-মুক্ত, তাই গরমে ব্যবহারের জন্য আদর্শ।
পন্ডস সুপার লাইট জেল- গরমের জন্য হালকা ও নন-স্টিকি ময়েশ্চারাইজার চাইলে এটি একটি ভালো বিকল্প। এতে আছে হায়ালুরোনিক অ্যাসিড ও ভিটামিন ই, যা ত্বককে সারাদিন সতেজ রাখে।
ক্লিনিক ময়েশ্চার সার্জ 100H অটো-রিক্লেনিশিং হাইড্রেটর- এই ময়েশ্চারাইজার অ্যালো ভেরা ও হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বকের গভীরে পানির স্তর ধরে রাখে এবং দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখে।
সিটাফিল ডেইলি হাইড্রেটিং লোশন- শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত এই লোশনটি ভিটামিন ই ও বি৫ সমৃদ্ধ, যা ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি হালকা অনুভূতি দেয়।
গরমের দিনে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হালকা, তেল-মুক্ত এবং দ্রুত শোষিত হয় এমন ময়েশ্চারাইজার বেছে নেওয়া জরুরি। উপরের চারটি ময়েশ্চারাইজারের মধ্যে থেকে নিজের ত্বকের ধরন অনুযায়ী বেছে নিয়ে গরমেও ত্বককে রাখুন কোমল ও সতেজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
























Recent Comments