ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন গান। ‘তোর আকাশে উড়ার আগে’ শিরোনামে গানটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক ফখরুল হাসান। সুর করেছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। এর সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।

শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। যারা আমার গান শোনেন, তারা নিশ্চয়ই এ গানে কিছুটা হলেও আলাদা স্বাদ পাবেন। ফখরুল হাসান বলেন, আমি কবিতার মানুষ কবিতা চর্চা করাই আমার ধ্যান-জ্ঞান। ইদানীং কিছু গান লেখারও চেষ্টা করছি। একরাতে কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অতনু তিয়াসকে গানটি দেখাই। তিনি গানের কথাগুলো বেশ পছন্দ করেন।
এরপর কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক লিরিক দেখে সুর করার সিদ্ধান্ত নেন। তারপর গানটি লায়নিক মিউজিক প্রকাশের সিদ্ধান্ত নেয়। এভাবেই আমার প্রথম গানের আত্মপ্রকাশ। আশা করি রোমান্টিক ধারার এ ফোক গানটি শ্রোতারা পছন্দ করবেন। মাসুদ পথিক বলেন, আমি পেশাদার সুরকার নই, শখের বসে নিজের লেখা কিছু গান সুর করে থাকি, এই গানের কথাগুলো খুবই ভালো লেগেছে বলেই প্রথম নিজের লেখা গানের বাইরে সুর করলাম। গানটি শিল্পী কামরুজ্জামান রাব্বি’র কণ্ঠে শুনে মুগ্ধ হয়েছি। আমি মনে করি গানটি শ্রোতাদের পছন্দ হবে।
ডেইলি শেয়ারকাজার ডটকম/ই.


























Recent Comments