শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিগাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ উদ্বোধন
spot_img
spot_img

গাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশস্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ পরিচালনা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

৪ জুলাই ২০২২ বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মোঃ মেজবাউল হক প্রধান অতিথি হিসেবে এ স্মার্ট বুথ উদ্বোধন করেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল,বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডাইরেক্টর শাহ জিয়াউল হক, ডেপুটি ডাইরেক্টর সালাহউদ্দীন মাহমুদ এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুুরুল হক, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই বুথে নগদ টাকা জমাকরণ, পিওএস মেশিনের মাধ্যমে পশুর দাম ও হাসিলের টাকা পরিশোধ,এটিএম সেবা, অনলাইন লেনদেন, এমক্যাশ একাউন্ট খোলা ও এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments