ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই প্রান্তিক প্রকাশ করেছে। কোম্পানিটির গত (জানুয়ারি-মার্চ, ২০২২) তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং (এপ্রিল-জুন,২২) তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার (০৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩৫ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫৫ লাখ টাকা।
উল্লেখিত সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments