ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০১ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিকের আজ দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৪৯ শতাংশ। এবং হাক্কানি পাল্পের আজ ৪ টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে বসুন্ধরা পেপার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments