ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিলো ১৩০ টাকা ৪০ পয়সা। এবং আজ লেনদেন শুরু করেছিলো ১৩০ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটিরে শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয় ১৪৩ টাকা ৪০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা বা ৯.৯৭ শতাংশ।
এদিন তালিকার দ্বিতীয় স্থান দখল করে আছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির আগের দিনের ক্লোজিং দর ছিলো ১৪০ টাকা ২০পয়সা। আজ শেয়ারটি লেনদেন শুরু করে ১৪১ টাকা ৭০ পয়সায়। শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১৩ টাকা ৯০ পয়সা বা ৯.৫১ শতাংশ বেড়েছে।
এদিকে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের আজ লেনদেন শুরুর দ্বিতীয় দিন। কোম্পানিটি গতকাল লেনদেন শুরু করে ১৩ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শুরু করে ১৪ টাকা ৬০ পয়সায়। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ১৪ টাকা ৬০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বৃদ্ধিপেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে আজিজ পাইপস, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, মুন্নো এগ্রো, ইস্টার্ন ক্যাবলস, স্টান্ডার্ড সিরামিক, এ্যাপেক্স স্পিনিং এবং বঙ্গজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments