মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআজ লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
spot_img
spot_img

আজ লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৬ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪৩ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটি ৭ হাজার ১৬১ বারে ২৬ লাখ ৯৪ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন করে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ ০৩ হাজার টাকার। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ২০ পয়সা লেনদেন হয়েছে এবং ৩ হাজার ৫০ বারে ৫৬ লাখ ২২ হাজার ২০৮টি শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ০২ হাজার টাকার। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৬৭ টাকা ৪০ পয়সা লেনদেন হয়েছে এবং ২ হাজার ৫৩০ বারে ৩ লাখ ২ হাজার ৭৫৭টি শেয়ারের হাতবদল করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

এদিন লেনদেনে তালিকায় আরোও রয়েছে- জেনেক্স ইনফোসিস, মুন্নো এগ্রো, বসুন্ধরা পেপার মিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জেমিনী সী ফুড, বাংলাদেশ অটোকারস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments