ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রবিবার (০৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে ব্যাংক খাতের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৭টি বা ৭০ শতাংশ কোম্পানিই ব্যাংক খাতের।
এদিন টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য ব্যাংক খাতগুলোর মধ্যে – এবি ব্যাংকের ৯.৭৬ শতাংশ, রূপালি ব্যাংকের ৯.৭৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৯.৬৮ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, পূবালী ব্যাংকের ৭.১৭ শতাংশ ও সাউথইস্ট ব্যাংকের ৬.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ























Recent Comments