বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগোপনেই রাজ-বুবলীর শুটিং শেষ, এল ফাস্ট লুক
spot_img
spot_img

গোপনেই রাজ-বুবলীর শুটিং শেষ, এল ফাস্ট লুক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল কয়েক মাস ধরে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন দুজনেই। বলতে গেলে দুজনের জীবনের ঘটনাটা একই রকম। এবার ব্যক্তিগত জীবনের সেই আলোচনা সরিয়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। এবার তারা জুটি হয়েছে ‘দেয়ালের দেশ’ নামের একটি সিনেমায়।

একরকম গোপনীতা বজায় রেখেই সিনেমাটির একসঙ্গে অভিনয় করছেন তারা। সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির ফাস্টলুক প্রকাশ করা হয়। এসময় পরিচালক, নায়ক-নায়িকাসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

দুইটি সময়কে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক মিশুক মানি। তিনি জানালেন, অনুদানের সিনেমা মানেই আমরা সামাজিক কোন ইস্যু ধরি। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। সিনেমাটি এই ট্যবু ভাঙবে।

পরিচালক মিশুক মনি বলেন, ‘এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গতবছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি। আগে কখন দর্শক তাদের এভাবে পাইনি।

শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমায় কাজ করার পেছনে সবচে বড় অবদান স্ক্রিপ্টের। অনুদানের সিনেমা মানেই আমরা ধরে নেই ভিন্ন কিছু। কিন্তু সিনেমাটি অনুদানের সিনেমা হলেও ‘দেয়ালের দেশ’-এ মাত্রাটা ভিন্ন।

বুবলীর কথায়, ‘সিনেমাটির স্ক্রিপ্ট হতে পেয়েই আমি কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার ভীষণ ভাল লেগেছে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি না দেখা পর্যন্ত দর্শক বুঝবে না যে এখানে আমরা কি করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা ছবি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments