শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগোল্ডেন বয় পুরস্কারে বেলিংহামের কীর্তি
spot_img
spot_img

গোল্ডেন বয় পুরস্কারে বেলিংহামের কীর্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিয়াল মাদ্রিদের প্রথম ফুটবলার হিসেবে জুড বেলিংহাম গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন। রিয়ালের জার্সিতে ১৭ ম্যাচে ১৫ গোল ও চার গোলে সহায়তা দিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি।

শুধু গোল তো নয়, বেলিংহাম রিয়ালে যোগ দিয়ে শেষ মিনিটে গোল করে দলকে জিতিয়েছেন। অসাধারণ ড্রিবলিং দেখিয়েছেন, উদযাপনে মন কেড়েছেন। সঙ্গে রিয়ালের প্রথম ফুটবলার হিসেবে প্রথম ১৫ ম্যাচে বেশি গোল করার ও চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন।

এসবের পুরস্কার হিসেবে ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন। মঙ্গলবার এই পুরস্কার নেওয়ার মঞ্চে এসেও তিনি রিয়ালের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন। এছাড়া রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তার সঠিক পজিশন খুঁজে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন।

বার্সেলোনার ১৬ বছর বয়সী বিস্ময়বালক লামিন ইয়ামাল গোল্ডেন বয় দ্য ইয়ংয়েস্ট ট্রফি জিতেছেন। বার্সার জার্সি পরে তিনি বেশ কিছু রেকর্ড ভেঙেছেন। যেমন- সবচেয়ে কম বয়সে লা লিগার ম্যাচ খেলা, সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল করা ইত্যাদি রেকর্ড তার দখলে গেছে। সবচেয়ে কম বয়সী হিসেবে গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের মঞ্চে ছিলেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments