বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদগোল্ডেন সনের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

গোল্ডেন সনের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের আড়াই শতাংশ (২.৫০%) ক্যাশ ডিভিডেন্ড দেবে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না। ।

তথ্যমত, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments