ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দারাজ, ই-ভ্যালির মতো ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

যুগের চাহিদা ও ব্যবসায় বৈচিত্র আনতে নিজেদের গ্রুপের আইটি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেকের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এ ব্যবসা চালু করা হবে।এতে গোল্ডেন হার্ভেস্টের ব্যয় হবে ৫ কোটি টাকা। আর বিনিয়োগের বিপরীতে কোম্পানিটি ৪৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে। আগামী ৪-৫ মাসের মধ্যে কোম্পানিটির ই-কমার্স ব্যবসা পুরোদমে চালু হবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, তথ্য প্রযুক্তি খাতে সুদীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ই-কমার্স ব্যবসা চালু করতে যাচ্ছে গোল্ডেন হার্ভেস্ট। তারা বেশকিছু নতুন থিম নিয়ে কাজ করছে যা ব্যবসাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে ডিসকাউন্ট বান্ডেল, একই জায়গায় সকল ওষুধ পাওয়ার নিশ্চয়তা ইত্যাদিসহ গ্রাহকের চাহিদা বিবেচনায় নিত্য-নতুন সেবা চালু করা হবে। ইতিমধ্যে ই-কমার্স ব্যবসা চালু করতে ১৮০০ কর্মী নিয়ে কাজ করা অত্যন্ত শক্তিশালী আইটি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক কাজ করছে। আগামী ৪-৫ মাসের মধ্যে পুরোদমে অপারেশনে চলে যাবে বলে আশা প্রকাশ করছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments