বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই মিউচ্যুয়াল ফান্ডের এনএভি প্রকাশ
spot_img
spot_img

দুই মিউচ্যুয়াল ফান্ডের এনএভি প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুইটি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য ও এনএভি প্রকাশ করেছে। ফান্ড দু’টি হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সিএপিএম তাদের সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য ও এনএভি প্রকাশ করেছে। ফান্ডগুলোর সব সম্পদ ও দায় বিবেচনা করে বৃহস্পতিবার (১১ মার্চ) সম্পদ মূল্য ও এনএভি প্রকাশ করা হয়েছে।

সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের বর্তমান ক্রয় মূল্য হিসেবে মোট নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৬ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৩৯৭ টাকা। আর বর্তমান বাজার মূল্য হিসেবে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ৪৯৫ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে বর্তমান ক্রয় মূল্য হিসেবে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.৩৬ টাকা। আর বাজার মূল্য হিসেবে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.৪৫ পয়সা।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের বর্তমান ক্রয় মূল্য হিসেবে মোট নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭৯৪ টাকা। আর বর্তমান বাজার মূল্য হিসেবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৭২ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে বর্তমান ক্রয় মূল্য হিসেবে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.০১ টাকা। আর বাজার মূল্য হিসেবে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.৬৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments