বৃহস্পতিবার, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিগো গার্লস আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের নারী গ্রাহকরা
spot_img
spot_img

গো গার্লস আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের নারী গ্রাহকরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নারী গ্রাহকদের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান গো গার্লস আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসির নীরা গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬% ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫% ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন

প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী এবং গো গার্লস-এর সোনিয়া রেফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী; সুমাইয়া সুমা, কাস্টমার রিলেশন্শিপ অফিসার, গো গার্লস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা এবং ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments