বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওগ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন: তুলবে ৪২৫ কোটি টাকা
spot_img
spot_img

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন: তুলবে ৪২৫ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথগ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্লোবাল ব্যাংক পুঁজিবাজারে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩১০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা ৪২ টাকা ( সম্পদ পুন:মূল্যায়ন ব্যতিত)। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হগয়েছে ১ টাকা ৯১ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments