বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরঘরে বানান ব্রিনজাল কিমা চিজ মোসাকা
spot_img
spot_img

ঘরে বানান ব্রিনজাল কিমা চিজ মোসাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঝে মাঝে পরিবারের সবার জন্য ভিন্ন খাবার রান্না করুন। সন্তানদের টিফিনেও দিন মজাদার ও সুস্বাদু খাবার। এতে একই খাবার খেতে খেতে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে না। কোনো একদিন মজাদার ও বৈচিত্র্যপূর্ণ পদ ব্রিনজাল কিমা চিজ মোসাকা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা শওকত।

উপকরণ: মাটন, চিকেন কিংবা বিফ কিমা আধা কেজি, পেঁয়াজ কিমা আধাকাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা চামচ, আদা কুচি ১ চামচ, গরম মশলার গুড়া ১ চামচ, তেল ৪ টেবিল চামচ, গোলমরিচের গুড়া ১ চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুড়া ১ চামচ, ওয়েষ্টার সস ১ টেবিল চামচ, টমেটোর সস আধাকাপ, বেগুন ২ টি, আলু আধাকেজি, ময়দা ও কর্নফ্লাওয়ার আধা কাপ, সরিষাবাটা ১ চামচ, মোজরোলা চিজ ১ কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে কিমা শুধু লবণ দিয়ে সিদ্ধ করুন। পাত্রে তেল দিয়ে রসুনকুচি ও পেঁয়াজ দিন। বাদামি হলে বাকি সব মশলা ও কিমা দিয়ে নাড়ুন। টমেটোর সস, ওয়েস্টার সস, পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে নামান। ময়দা ও কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুড়া, সরিষাবাটা, লবণ পানি দিয়ে সুন্দর গোলা তেরি করুন। বেগুন গোল করে পাতলা করে কেটে নিন। ওই মিশ্রণে বেগুন ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন।

আলু সিদ্ধ করে চটকিয়ে তাতে ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, গোলমরিচের গুড়া, লবণ, ২ চামচ ঘি দিয়ে মেখে নিন। যে পাত্রে মোসাকা দেবেন সেখানে বাটার ব্রাস করুন। নিচে আলু লেয়ার করে তার উপর বেগুন ভাজা দিন। তার উপর কিমা, বেগুন, আবার কিমা দিন। উপরে মোজরোলা চিজ সাজিয়ে দিন। ওভেন ৫ মিনিট প্রিহিট করুন। ২৫০ ডিগ্রি তাপে ১০ /১৫ মিনিট বেক করুন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments