শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঘর বেধেছেন ১০ তারকা: কমেছে বিচ্ছেদ
spot_img
spot_img

ঘর বেধেছেন ১০ তারকা: কমেছে বিচ্ছেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। বিনোদন জগতের জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। বিভিন্ন ঘটনা দিয়ে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন। এবছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের প্রায় ১০ জনে বেশি তারকা। তবে গত দুই বছরের চেয়ে কিছুটা কমেছে বিনোদন অঙ্গনের বিচ্ছেদের হার। শরিফুল রাজ-পরীমণি, এসআই টুটুল-তানিয়া ও মাইনুল আহসান নোবেল ছাড়া আর কারও বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি।

তাসনিয়া ফারিণ-
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন ১১ আগস্ট। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন। ১৪ আগস্ট বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর ১১ আগস্ট বিয়ে করেছেন তিনি।

ইমরান মাহমুদুল-
চলতি বছরের ২৪ মে বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। মেহের আয়াত জেরিনের সঙ্গে তিনি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সালমান মুক্তাদির-
দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি দুই সন্তানের জননী।

ফাতেমা তুয যাহরা ঐশী-
আরেফিন জিলানী সাকিবকে বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। ২ জুন রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

চাষী আলম-
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম বিয়ে করেছেন। ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার। চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

অবন্তি সিঁথি-
হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ১৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন। গানের সূত্রের দুজনের পরিচয়।

মাহমুদুর রহমান হিমি-
হুট করেই বিয়ের খবর দেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনের নাম সিলিয়া চৌধুরী। বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন হিমির স্ত্রী সিলিয়া।

নাভেদ পারভেজ-
বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। শুক্রবার (১০ মার্চ) বিকেলে ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিন্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

জিয়াউল রোশান-
তিনবছর আগে বিয়ে করলেও চলতি বছরের ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন জিয়াউল রোশান। অভিনেতার স্ত্রীর নাম তাহসিন এশা। পাঁচ বছর প্রেম করেছেন এ জুটি। বিয়ে করেছেন প্রায় তিন বছর আগে। রোশান জানান, ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা।

ফারিয়া শাহরিন-
অভিনেত্রী ফারিয়া শাহরিনের দুই বছর আগে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয়। ৭ জুলাই বিয়ে কথা জানালেও তিনি কবে বিয়ে করেছেন তা জানাননি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় তার। সে সময় ফারিয়া জানান, রায়ানের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় তার। প্রেমের সম্পর্কের বয়স চার বছরেরও বেশি। সেই প্রেম থেকে দুই পরিবারের সম্মতিতেই বাগদান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments