ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনের পর আজ আবার ঘুরে দাঁড়িয়েছে। তবে আশঙ্কাজনকহারে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ

জানা যায়, আজ ২৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৪.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৬.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ১৪৪টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৮৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকা।
গতকাল ২৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৪ শতাংশ বা ১০০.১১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৯২.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৮৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৬৮.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৪টির, কমে ৩০৬টির এবং অপরিবর্তিত রয় ১২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৮২.২৬ শতাংশ শেয়ারের দর কমে। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩৬টি শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১১ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ৭৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৯.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৯৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১৪ কোটি ৮ লাখ ২৫ হাজার ৯৭৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৭৫ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৪১০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments