ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতন থেকে বেরিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। তবে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। এদিকে ৬০ হাজার সূচক অতিক্রম করে নতুন রেকর্ড করেছে ভারতের সেনসেক্স। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: দরপতন থেকে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১০ শতাংশ বা ৩৩.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭৯৮.০০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬২ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.১৫ শতাংশ বা ৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫৫.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৫১ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ৪.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৪৭.৭০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.০২ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ২৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৩৯.১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৮ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: শেষ কার্যদিবসে দরপতন হলেও সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী রয়েছে ইউরোপের শেয়ার দর। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৮ শতাংশ বা ২৬.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৫১.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.২৬ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ১১২.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫৩১.৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৭ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৬৩.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬৩৮.৪৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ১১২.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৯৬৮.৮৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০১ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ২.০৬ শতাংশ বা ৬০৯.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০২৪৮.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৫ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৩১৮.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪১৯২.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯২ শতাংশ কমেছে।
চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৮০ শতাংশ বা ২৯.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬১৩.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০২ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৬৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০০৪৮.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৭৫ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ১৫.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৬১.৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু
























Recent Comments