বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকেয়া কসমেটিকসের মালিক ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি
spot_img
spot_img

কেয়া কসমেটিকসের মালিক ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অর্থ আত্মসাতের একটি মামলায় কেয়া কসমেটিকস’র মালিক আব্দুল খালেক পাঠান এবং তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আত্মসাতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল বুধবার দুদক তাদের অব্যাহতি দেয়।

অব্যাহতিপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন- খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, মো. আবুল হোসেন, গোলাম রসূল, মো. সারোয়ার হোসেন এবং জুবায়ের মঞ্জুর। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম।

দুদক সূত্র জানায়, ‘মেসার্স কেয়া ইয়ান মিলস লি.’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠানসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ২০১৭ সালে মামলা হয়। মামলায় কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

তবে মামলাটির তদন্তকালে প্রতিষ্ঠানটি মামলায় উল্লেখিত সব অর্থ ব্যাংকে জমা দেন। এ প্রেক্ষাপটে দুদক মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এ পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments