ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা টেস্টে আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে আফগানিস্তান। জয়ের লক্ষ্যে চতুর্থদিনের ব্যাটিংয়ে নেমেই উইকেট হারালো সফরকারীরা। নাসিরকে ফিরিয়ে দিনের প্রথম আঘাত এবাদতের।

১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রানে ব্যাট করছে আফগানিস্তান। ৩ রানে আফসার জাজাই ও ১৭ রানে খেলছেন রহমত শাহ।
জয়ের জন্য এখনো ৫৯৮ রান প্রয়োজন আফগানদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments