বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচতুর্থ কার্যদিবস: উভয় বাজারে সূচকের উত্থানে শেষ হলো লেনদেন
spot_img
spot_img

চতুর্থ কার্যদিবস: উভয় বাজারে সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার (১৭ জুন) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও শেষ দিকে ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ৩৯৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট    বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৭ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট  বেড়ে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১০ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ১৭ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments