শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচতুর্থ-পঞ্চম শিল্প বিপ্লবের পরিকল্পনা নিয়ে বই লিখলেন ডিএসই চেয়ারম্যান
spot_img
spot_img

চতুর্থ-পঞ্চম শিল্প বিপ্লবের পরিকল্পনা নিয়ে বই লিখলেন ডিএসই চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবুর লেখা ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বইয়ের লেখক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন স্মার্ট বাংলাদেশকে নিয়ে এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার এই বইটিতে উপস্থাপন করেছি। সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমি যখন এই ইশতেহারগুলো তৈরী করি এবং পরে যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লেখি তখন আমাকে উন্নত দেশগুলোর এই প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনার চিত্র তুলে ধরেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমতা নির্ভর ইন্টেলিজেন্ট যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহসিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments