রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচমকের বিয়ে নিয়ে জানা গেল নতুন তথ্য
spot_img
spot_img

চমকের বিয়ে নিয়ে জানা গেল নতুন তথ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত মডেল, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কারণে-অকারণে বিভিন্ন সময় আলোচনায় আসেন এই তারকা। সর্বশেষ তিনি ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন। পরবর্তীতে চমকের স্বামী আজমান নাসিরকে নিয়ে বিভিন্ন মন্তব্যের জবাবও দিয়েছেন চমক। এবার প্রকাশ্যে এসেছে চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ের খবর। যদিও বিষয়টি নিয়ে চমকের মন্তব্য পাওয়া যায়নি।

আজমান নাসির ২০০৮ সালের ১০ জুন প্রথম বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। সূত্র জানায়, অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্যকলহে ২০১৬ সালের জুনে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।

প্রথম সংসারে থাকাকালীন নাসিরের জীবনে আসে এক মডেল। ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল কাম নায়িকার সম্প্রতি একটি সিনেমাও মুক্তি পেয়েছে। তবে সাড়া ফেলতে পারেনি। মডেলের সঙ্গে এই প্রেমও বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই সটকে পড়েন ওই প্রেমিকা।

এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়ার অর্থবিত্তের কমতি ছিল না। ২০১৮ সালের ১৮ জুলাই বিয়ে করেন তারা। এরপর ২০২০ সালের ডিসেম্বরে এই ঘর আলো করে আসে কন্যাসন্তান। সূত্রটি বলছে, সংসার চলাকালীন নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়। এ নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই সিদ্ধান্তে আসেন বিচ্ছেদের। তারপর ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। এর এক বছর না পেরুতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোটপর্দার অভিনেত্রী চমক।

চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের সেই সাধ পূরণ করেছেন চমক। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

চমকের শোবিজের পথচলা ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হওয়ার মাধ্যমে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments