ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইস্টার্ন ব্যাংক: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ০২ এপ্রিল, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ০২ এপ্রিল, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ০৪ এপ্রিল, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
মিরাকল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ যথাক্রমে বিকেল ৩ টা, সাড়ে ৩ টায় এবং ৪টায় হাইব্রিড মাধ্যমে ৩০-৩১ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বিসিআইসি ভবনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ ফেব্রুয়ারি, ২০২৪।
কোম্পানিটি ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
রবি আজিয়াটা: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য ঠিকানা এবং লিঙ্ক যথা সময়ে জানানো হবে বলে কোম্পানি জানিয়েছে।
কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৮ মার্চ, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সামিট পাওয়ার: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে https://summitpower.bdvirtualagm.com/ এই লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৪ মার্চ, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে https://agmbd.live/unitedinsurance2024 এই লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২১ মার্চ, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments