ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে চলতি বছরের জুলাই মাসে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৮ জুলাই, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। (আলোচিত অর্থবছরে কোম্পানিটি ৩৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ সহ মোট ৪৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো যা ইতিমধ্যেই পরিশোধিত হয়েছে)।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৮ জুলাই, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ঢাকা ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩ জুন, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩০ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০ টায় হাইব্রিড সিস্টেমে টিসিবি অডিটোরিয়ামে, টিসিবি ভবন (১ম ফ্লোর), কারওয়ানবাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৯ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১০ জুন, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩০ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
যমুনা ব্যাংক: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ মে, ২০২৪।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
ওয়ান ব্যাংক: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে লেকশোর গ্র্যান্ডে, বাড়ি-৪৬, রোড-৪১, গুলশান-২, ঢাকা-১২১২ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, লিঙ্কের মাধ্যমে: https://obplc.bdvirtualagm.com অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি সাড়ে ৩ শতাংশ ক্যাশ ও সাড়ে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৩ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
রূপালী ব্যাংক: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় রূপালী ব্যাংক অডিটোরিয়াম, রূপালী ভবন (৩য় তলা), ৩৪, দিলকুশা সি/এ, ঢাকার ঠিকানায় এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১২ জুন, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
রূপালী ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৪ জুন, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১১ জুন, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।
ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ মে, ২০২৪।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments