
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ২ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে নাভানা সিএনজি লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, মালেস স্পিনিং, রহিমা ফুড এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments