
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইসলামিক ফাইন্যান্সে অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে। এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর ৩.২৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৩.২০ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- ইউনিলিভার কনজিউমার কেয়ার , স্টাইলক্রাফট, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিস, ইউনাইটেড ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments