বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণচাঙ্গাবাজারে সরগরম সিকিউরিটিজ হাউজ
spot_img
spot_img

চাঙ্গাবাজারে সরগরম সিকিউরিটিজ হাউজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের অব্যবহত উত্থানে সরগরম হয়ে উঠছে সিকিউরিটিজ হাউজগুলো। বিনিয়োগকারীরা তাদের পূর্বের লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছে। এছাড়া বাজারের প্রতি আস্থা রেখে নতুন বিনিয়োগকারীরাও পুঁজিবাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৭ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ৭ বেড়ে অবস্থান করছে ১৭২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে অবস্থান করে ১১৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭১৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৪৯ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫ লাখ ৮৪৩ টাকা।

সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ১৯ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments