বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাচায়ের সঙ্গে লেবু সারবে যেসব রোগ
spot_img
spot_img

চায়ের সঙ্গে লেবু সারবে যেসব রোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে যখন জবুথুবু অবস্থা তখন চায়ের দোকানে ঢুকেই বলে দিলেন, ‘মামা, একটা লাল চা। বেশি করে লেবু দিয়েন কিন্তু! চায়ে এই লেবু কি শুধুই স্বাদ বাড়ানোর জন্য? জানলে অবাক হবেন, এই লেবুর চা আপনাকে নিভৃতে কতখানি উপকার করবে। শীতের ঠাণ্ডায় গলাব্যথা, খেয়ে ফেলুন লেবু চা। ওজন কমাতে চান, খেয়ে নিন লেবু চা।  জানুন কি রোগ সারবে লেবুর চায়ে-

সংক্রামক রোগ: শীতকালে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর এসব যেন নিয়তি। সকালে কান থেকে পা অবদি ঢেকে বাসা থেকে বের হচ্ছেন, রাতে ফিরে দেখেন পানি খেতে গেলে গলায় আটকাচ্ছে। এমন অসময়ে প্রকৃত বন্ধু হতে পারে লেবু চা। অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে পাবেন বেশি উপকার।

ওজন কমাতে: বর্ধিত ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে লেবু চা পান করা একটি ভালো উপায়। এর বিভিন্ন গুণাবলী আপনার শরীরের চর্বি কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যে: লেবুতে থাকা উদ্ভিদ ফ্ল্যাভোনয়েড শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে এক কাপ লেবু চা পান করলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয়।

শরীর থেকে টক্সিন সরাতে: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক কাপ চা পান করলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং পাচনতন্ত্রের জন্যও উপকারী। লেবু চা ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ : লেবু চা ইনসুলিন নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। এছাড়াও শরীরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পেতে বাধা দেয়। এছাড়াও, এই চা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তদুপরি, লেবু চা মেটাবলিজম উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ডেইলি শেয়ারবাজার  ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments