রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

বীচ হ্যাচারি লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.০৭ টাকা লোকসান হয়েছিল।

শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৩ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে এনএভিপিএস ছিল ৯.৫৭ টাকা।

এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩ টাকা (নেগেটিভ)।

বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.২৫ টাকা আয় হয়েছিল।

শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৪.৭১ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে এনএভিপিএস ছিল ২০.২৯ টাকা।

এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৫ টাকা।

আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৩ টাকা। অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৩৩ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২.০৪ টাকা।

আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৩ টাকা। অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫৫ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৩২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments