সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচিটাগংয়ের বকেয়া নিয়ে বিসিবির কাছে আফ্রিদির নালিশ
spot_img
spot_img

চিটাগংয়ের বকেয়া নিয়ে বিসিবির কাছে আফ্রিদির নালিশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএল চলাকালেই সম্মানী না পাওয়ার অভিযোগ করেছিলেন শহীদ আফ্রিদি। উপস্থাপিকা ইয়াশা সাগর এক প্রকার ঢাকা থেকে পালিয়ে গেছেন আংশিক সম্মানী নিয়ে। ক্রিকেটার মোহাম্মদ মিঠুন কয়েক দিন আগে মিডিয়াকে বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজি থেকে একটি টাকাও পাননি। একাদশ বিপিএলের রানার্সআপ চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী সামির কাদেরের বিরুদ্ধে অর্থ না দেওয়ার ভূরি ভূরি অভিযোগ।

মেন্টর হিসেবে আফ্রিদির সঙ্গে চুক্তি চিটাগং কিংসের। বিষয়টি ফ্র্যাঞ্চাইজি ও আফ্রিদিকেই মেটাতে হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক। তিনি বলেন, ‘আমি একটি মেইল পেয়েছি। এখানে বিসিবি সম্পৃক্ত না। খেলোয়াড় হলে বোর্ড থেকে উদ্যোগ নেওয়া যেত। কারণ চুক্তির একটি বাধ্যবাধকতা থাকে।

আফ্রিদি জানান, মেন্টর হিসেবে ১ লাখ ডলার সম্মানীর চুক্তি হয়েছিল। তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। তিনি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব– এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।

আফ্রিদির সম্মানী না দেওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে জানতে চাওয়া হলে সামির কাদের চৌধুরী বলেন, ‘১ লাখ ডলারের চুক্তির বিষয়টি সত্য। বকেয়া টাকা চেয়ে মেসেজও দিয়েছেন। আমি অসুস্থ থাকার কারণে উত্তর দিতে দেরি হয়েছে। তাঁর অভিযোগ সম্পর্কে জানার পর মেসেজের উত্তর দিয়েছি। যেহেতু চুক্তি হয়েছে, এখন সমঝোতার মাধ্যমে টাকা দিয়ে দেব। কারণ তিনি পরবর্তী সময়ে ছিলেন না। তাঁকে আনার প্রয়োজন পড়েনি। সমাধান করে ফেলব।

বকেয়ার খাতা বড় হওয়ায় রানার্সআপ চিটাগং কিংসকে প্রাইজমানির টাকা দিচ্ছে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করার পর প্রাইজমানির টাকা দেওয়া হবে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments