ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে ইফতারের আয়োজনে একটু ভিন্ন কিছু থাকলে ইফতারে আনন্দ থাকে। তাছাড়া সারা দিন রোজা রাখার পর স্বাস্থ্যকর খাবার শরীরের জন্যও ভালো। রইল রাশিয়ান সালাদ রেসিপি।
এর জন্য লাগবে ১ কাপ মেয়নেজ, ২ টেবিল চামচ ক্রিম, ১/২ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ ব্রাউন সুগার, স্বাদ অনুযায়ী লবণ, ১ কাপ সেদ্ধ আলু (কিউব কাটা), ১/২ কাপ সেদ্ধ গাজর (কিউব কাটা), ১/২ কাপ সেদ্ধ মটরশুঁটি ও আপেল, আঙুর, আনারস, কলা (কিউব কাটা)। ২টি সেদ্ধ ডিম(কিউব কাটা) এবং ১ টেবিল চামচ লেবুর রস।
তৈরি করতে প্রথমে মেয়নেজ, ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়া, চিনি ও লবণ মিশিয়ে ফ্লাফি করে নিতে হবে। সেদ্ধ করা সবজি ও ফল কিউব করে কেটে লেবুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ ডিম কেটে যোগ করুন এবং সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন ইফতার আয়োজনে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments