শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা
spot_img
spot_img

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চীনের গ্রেট হলে গার্ড অব অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে এ অভ্যর্থনা জানানো হয়েছে। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। আজ বুধবার ১০ জুলাই, ২০২৪ তারিখ সকালে গ্রেট হলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। এরপরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ভাবে অভ্যর্থনা জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের মধ্যেকার বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া দুপুরে গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।সফর শেষে রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেইলি সেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments