সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরচ্যাপা শুঁটকির পাতুড়ি লাউশাকে
spot_img
spot_img

চ্যাপা শুঁটকির পাতুড়ি লাউশাকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লাউশাক আর লাউশাকের তরকারি এক কথায় অসাধারণ। এই পাতায় যদি হয় চ্যাপা শুঁটকির পাতুড়ি তাহলে শীতের দুপুরে খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে উঠে। ঘরে বসেই বানিয়ে ফেলুন এই খাবার, এর জন্য রইলো রেসিপি।

উপকরণ: লাউপাতা ৮টি, চ্যাপা শুঁটকি ৮টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ২ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ (স্বাদমতো), লবণ স্বাদমতো  এবং তেল আধা কাপ।

প্রণালী: লাউপাতা ডাঁটা ছাড়িয়ে আঁশ ফেলে ধুয়ে মুছে রাখুন। চ্যাপা শুঁটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, চ্যাপা শুঁটকি আর স্বাদমতো লবণ দিন। কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করে একদম ভর্তার মতো শুকনো করে নামিয়ে নিন। তারপর এক একটা লাউ পাতায় খানিকটা করে শুঁটকি ভর্তা দিয়ে প্যাকেটের মতো মুড়ে নিয়ে সুতা বা টুথপিক দিয়ে আটকে দিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে লাউপাতায় মুড়ানো ভর্তা সেদ্ধ হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments