ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। শনিবার ২০ আগস্ট তার কোলজুড়ে ফুটফুটে ছেলে সন্তান এসেছে। তথ্যটি নিশ্চিত করেছেন নীতু কাপুর।

জানা গেছে, সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। বিবৃতিতে বলা হয়েছে- আজ খোলা হৃদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।
সোনমের ছেলে হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন- চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে, যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments