বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ নবী
spot_img
spot_img

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ নবী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল মোহাম্মদ নবীর। তবে আফগানিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার এখন ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। বিশেষ এক স্বপ্ন পূরণের আশায় তিনি ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান—নিজের ছেলে হাসান ইসাখিলের সঙ্গে আফগানিস্তান জাতীয় দলে খেলার জন্য।

গত বছরের নভেম্বরেই ৪০ বছর বয়সী নবী জানিয়েছিলেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডে থেকে অবসর নেবেন। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নবী বলেন, ‘এই টুর্নামেন্ট আমার শেষ নাও হতে পারে। আমি হয়তো কম ম্যাচ খেলব, যাতে তরুণরা সুযোগ পায়। তবে সবকিছু নির্ভর করছে আমার ফিটনেসের ওপর।

নবীর ১৮ বছর বয়সী ছেলে হাসান ইসাখিল একজন ব্যাটার, যিনি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন। বাবার স্বপ্ন, শিগগিরই জাতীয় দলে একসঙ্গে খেলবেন তারা। নবী বলেন, ‘এটা আমার বড় স্বপ্ন। আশা করি, একদিন আমরা আফগানিস্তানের হয়ে একসঙ্গে খেলব। সে খুব ভালো করছে, কঠোর পরিশ্রম করছে। আমি সবসময় তাকে অনুপ্রাণিত করি।

ছেলের ক্যারিয়ার নিয়ে নবী আরও যোগ করেন, ‘আমি চাই সে নিজের লক্ষ্যে স্থির থাকুক। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে প্রচুর পরিশ্রম দরকার। শুধু ৫০ বা ৬০ রান করলেই হবে না, ১০০ বা তার বেশি রান করতে হবে। আমি তাকে সবসময় এই পরামর্শই দিই।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তারা। নবী জানান, দল ভালো প্রস্তুতি নিয়েছে এবং ব্যক্তিগতভাবেও তিনি আত্মবিশ্বাসী।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতা নবীর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘বিপিএলে কঠিন পরিস্থিতি থেকে ফাইনাল জেতাটা আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। পুরো টুর্নামেন্টেই দল ভালো খেলেছে, আমার পারফরম্যান্সও ভালো ছিল। ব্যাটিং ও বোলিংয়ে আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments