ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য আগামী বছরের মার্চ এবং এপ্রিল মাসটা কঠিন সময় পার করতে হবে। ১ মার্চ থেকে নারী ফুটবল দলের সিনিয়রদের খেলা, অস্ট্রেলিয়ায়। আর ১ এপ্রিল থেকে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের চূড়ান্ত পর্বের খেলা হবে থাইল্যান্ডে।
সিনিয়র দলের জন্য বড় সুযোগ হচ্ছে শীর্ষে থাকতে পারলে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে, সুযোগ আসতে পারে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলার। অনেক কিছুই হাতছানী দিচ্ছে।
অন্যদিকে অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে পোল্যান্ডে ছোটদের বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে, যদি সেরা চারে থাকার সুযোগ নিতে পারে বাংলাদেশ। অর্থাৎ সেমিফাইনালে খেলার টিকিট পেলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে বাংলাদেশ খেলছে দ্বিতীয় সেরা রানার্সআপ হিসাবে। ১২ দেশ নিয়ে খেলা হবে। সাফ অঞ্চল থেকে একমাত্র ভারত ও বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে। ভারত ওঠার সঙ্গে সঙ্গে দলের জন্য ২০ হাজার ডলার বোনাস ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের আফঈদা, সাগরিকা, জয়নবদের জন্য কোনো ঘোষণা দেওয়া হয়নি। বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন দল ফিরলে রাতেই আমি নিজে একটা উপহার দেব।’ সেটার নাম প্রকাশ করেননি তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments