ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনস্বাস্থ্য বিষয়ে পরিচালিত গবেষণার ফল নীতি নির্ধারকদের পাশাপাশি জনগণের কাছে পৌঁছানো হবে। যাতে জনমত তৈরি হয় এবং তা নীতি প্রণয়নে সহায়তা করে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান করেছেন আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।

মঙ্গলবার আর্ক ফাউন্ডেশনের কার্যালয়ে ‘স্বাস্থ্য বিষয়ক গবেষণার ফলাফল প্রচারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার এই আহ্বান করেন তিনি। জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আর্ক ফাউন্ডেশন এটি আয়োজন করে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, সংবাদ মাধ্যম কোন তথ্য একইসাথে জনগণ ও নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেয়। গবেষণার ফল সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে ভূমিকা রাখে। স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারণীতে সরকার সংবাদ মাধ্যমের তথ্যকে গুরুত্ব দেয়।
তারা জানান, দ্রুত নগরায়নের ফলে অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। শহুরে নিম্নবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু শহুরে প্রান্তিক মানুষের জন্য সুচিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেজন্য শহরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দেয়া উচিত।
আলোচনায় সাংবাদিকরা জানান, জনস্বাস্থ্য বিষয়ক সংবাদে পাঠক-দর্শক বেশ আগ্রহী। স্বাস্থ্য গবেষক ও সংবাদ মাধ্যমের তাই সম্মিলিত ভূমিকা রাখতে পারে। সেজন্য জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা দরকার ও এর ফল জনগণ ও নীতি নির্ধারকদের জানাতে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন আর্ক ফাউন্ডেশনের রিসার্চ ও কমিউনিকেশন অফিসার ফারিহা ইসলাম মুনিয়া।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments