সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জমি সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে অনলাইনে
spot_img
spot_img

জমি সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে অনলাইনে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভূমিসেবা সহজ ও উন্নত করতে ভূমি মন্ত্রণালয় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহের অনলাইন সিস্টেমের সমন্বিত সংস্করণ চালু করেছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ায় এখন থেকে জমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাগরিকরা land.gov.bd ওয়েব পোর্টালে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে একবার নিবন্ধন করলেই ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো ঘরে বসেই গ্রহণ করতে পারবেন।

নতুন সফটওয়্যার চালুর পর কিছু কারিগরি ত্রুটি ও সমন্বয়গত জটিলতা দেখা দিলেও তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। শুরুর দিকে অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হলেও এখন ব্যক্তি ও সংস্থা উভয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে অনলাইনে মিউটেশনের আবেদন করা ও অনুমোদনের পর ডিসিআর ফি জমা দিয়ে খতিয়ান প্রিন্ট করাও সম্ভব হচ্ছে।

এছাড়া নাগরিকরা অনলাইনে পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের ফি জমা দিয়ে ঘরে বসেই এসব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারছেন। সিস্টেমটি নতুন হওয়ায় কিছু কারিগরি সমস্যার খবর পাওয়া গেলেও ভূমি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করছে।

ভূমিসেবা গ্রহণে কোনো সমস্যা হলে নাগরিকদের সুবিধার্থে ১৬১২২ নম্বরে একটি হটলাইন চালু করা হয়েছে। সার্ভার বা অন্য কোনো জটিলতা দেখা দিলে এই নম্বরে যোগাযোগ করে সহায়তা পাওয়া যাবে। হটলাইনটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments